বিশেষ আইনের মামলায় জামিন প্রশ্নে বৃহত্তর বেঞ্চ গঠনের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১৪:১১আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৫:৩০

হাইকোর্ট

বিশেষ আইনের মামলায় বিচার শুরুর আগে ম্যাজিস্ট্রেট আদালত কোনও আসামিকে জামিন দিতে পারে কিনা এ বিষয়টি নিষ্পত্তির জন্য বৃহত্তর বেঞ্চ গঠনের সুপারিশ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ সংক্রান্ত একটি মামলার যাবতীয় নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

বুধবার এবি ব্যাংকের দুই কর্মকর্তার জামিনের বিরুদ্ধে জারি করা রুলের ওপর আদেশের সময় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈতবেঞ্চ ওই সুপারিশ করেন।  

আদালত বলেন, এ ধরনের মামলায় হাইকোর্টের বেশ কয়েকটি বেঞ্চ পৃথক পৃথক আদেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্টের একটি নজির আমরা পেয়েছি, সেখানে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিতে পারেন না। তবে আমাদের আপিল বিভাগের কোনও সিদ্ধান্ত খুঁজে পাওয়া যায়নি। যার কারণে বিষয়টি বৃহত্তর বেঞ্চে নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

তবে ওই দুই ব্যাংক কর্মকর্তার জামিন প্রসঙ্গে আদালত কোনও আদেশ না দিয়ে বলেন, তাদের জামিনের বিষয়ে সিদ্ধান্ত পরে। আগে আইনি বিষয়টি নিষ্পত্তি হোক। 

আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। অন্যদিকে, আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আরশাদুর রউফ ও শেখ বাহারুল ইসলাম। 

পরে আইনজীবী আসাদুর রউফ বলেন, এ বি ব্যাংকের ওই দুই সাবেক কর্মকর্তার জামিন নিয়ে হাইকোর্ট কোনও আদেশ দেননি। সেহেতু তাদের বিচারিক আদালতের দেওয়া জামিন বহাল থাকছে।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে ১৬৫ কোটি টাকা (২ কোটি ২৫ হাজার ডলার) পাচারের অভিযোগে মামলা করে দুদক। সেই মামলায় একইদিন আসামি ওয়াহিদুল হক, আবু হেনা মোস্তাফা কামাল ও সাইফুল হককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে নিয়ে গেলে আদালত সাড়ে তিনঘণ্টার মধ্যে তাদের (ওয়াহিদুল হক ও আবু হেনা মোস্তাফা কামাল) জামিন মঞ্জুর করেন। কিন্তু একই মামলার অপর আসামি সাইফুল হককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে ওই ঘটনাটি গত ৩১ জানুয়ারি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে ওই দুই কর্মকর্তার জামিন বাতিলে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। 

সেই রুলের ওপর হাইকোর্টে দীর্ঘ শুনানি হয়। শুনানিকালে এবি ব্যাংকের সাবেক ওই দুই কর্মকর্তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের জামিন দেওয়া ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ মামলার নথিপত্র বিশেষ বার্তাপ্রেরকের মাধ্যমে দ্রুত হাইকোর্টে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। 

এরপর দীর্ঘ সময় ধরে হাইকোর্টে রুলের শুনানি হয়। শুনানি শেষে মামলাটির বুধবার (৪ এপ্রিল) রায়ের দিন ধার্য রেখেছিলেন আদালত। কিন্তু আদালত আদেশ না দিয়ে উত্থাপিত আইনে প্রশ্ন নিষ্পত্তির জন্য সুপারিশ করেন।

/বিআই/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম