‘আল্টিমেটাম সাত দিন, ধর্ষক ধরিয়ে দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ২০:৫৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২০:৫৫

ধর্ষণ এবং ধর্ষকদের বিরুদ্ধে পাঁচ দফা দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার (৪ এপ্রিল) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতা ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করেন তারা। তাদের স্লোগানের ভাষ্য ‘আল্টিমেটাম সাত দিন, ধর্ষক ধরিয়ে দিন’

প্রেসক্লাবের সামনে মানববন্ধন মানববন্ধনে তারা নানা ধরনের লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। এর মধ্যে রয়েছে ‘আমার বোন আমার মা, ধর্ষণ হতে দিবো না’, ‘নারী কোনও খেলনা না, ধর্ষণ কোনও খেলা না’, ‘ধর্ষক বাবুলের প্রকাশ্যে ফাঁসি চাই’, ‘১৫৫(৫) ধারা বাতিল কর’, ‘২৮(৪) ধারা পরিবর্তন কর’, ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড’, ‘২২ মাসের শিশু ধর্ষণ হবে কেন?’

সমাবেশে বক্তারা বলেন, ‘তিন মাসে এতগুলো ধর্ষণের ঘটনায় একটারও বিচার হয়নি। আল্টিমেটাম সাত দিন, ধর্ষকের বিচার চাই। আল্টিমেটাম সাত দিন, ধর্ষক ধরিয়ে দিন। আমরা এখানে ধর্ষণের বিচারের দাবিতে সমবেত হয়েছি, সবাই আমরা সাধারণ শিক্ষার্থী। পাঁচ দফা দাবিতে আমরা আজ রাজপথে নেমেছি। স্বাধীনতার মাসে মার্চে ঘটে যাওয়া ধর্ষণের বিচার চাই।’

তারা আরও বলেন, ‘আমাদের দাবি ধর্ষণের সাজা ফাঁসি এবং বিচার দ্রুত বিচার ট্রাইবুন্যালে করতে হবে। আজ প্রায় প্রতিটা নারী কোনও না কোন ভাবে নিপীড়নের শিকার হন। আইনের ফাঁক দিয়ে এই নারীদের আবার হেনস্থার শিকার হতে হয়। সাক্ষ্য আইনের ১৫৫ (৪) ধারা সংশোধন করতে হবে। এই ধারায় ভিক্টিমের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়।’ এর পাশপাশি শিক্ষার্থীরা সাধারণ মানুষকে ধর্ষকের শাস্তির দাবিতে এগিয়ে আসার আহ্বান জানান।

/এসও/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম