সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন সরবরাহের ঘোষণা দেওয়া তরুণ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ১৮:০৫আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৮:১১





প্রশ্নপত্র ফাঁস ‘প্রশ্ন আউট হওয়া মাত্রই আমি তোমাদের দিয়ে দেবো, রিয়েল প্রশ্ন বের হলে আমিই দেবো, তোমাদের বলতে হবে না’— সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন ঘোষণা দেওয়া তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকালে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মো. এহসানুল কবির।
র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এহসানুল কবির রাজধানীর মালিবাগ বাজার রোডের শেলটেক ড্রিম ভবনের একটি ফ্ল্যাটে থাকতো। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার গোরিয়ালি গ্রামে।
র‌্যাব জানিয়েছে, এহসানুল কবির টাকার বিনিময়ে মোবাইল ফোনে ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে সংগ্রহ ও বিতরণ করতো।’
এহসানুল কবির নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপের ‘Per Question ৩০০ টাকা HSC’ এবং ফেসবুকের নিজস্ব আইডি ‘Kusen Deta’ খুলে প্রশ্নফাঁস সংক্রান্ত বিভিন্ন প্রচারণা চালাতো। সে নিজেই ওই গ্রুপগুলোর অ্যাডমিন।
র‌্যাবের দাবি, সে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁস এবং এ সংক্রান্ত লোভনীয় ও অনৈতিক প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করতো।’
এহসান কবিরের ব্যবহৃত মোবাইলে ম্যাসেঞ্জার গ্রুপের সদস্য সংখ্যা হাজারের বেশি। নামে-বেনামে তার নামে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে অনেক গ্রুপ রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ঘোষণা দিয়েছে— ‘সবাইকে প্রশ্ন দেবো, তবে অরজিনাল ছাত্র হতে হবে, আগে কমন, পরে টাকা’, ‘প্রশ্ন আউট হওয়া মাত্রই আমি তোমাদের দিয়ে দেবো, রিয়েল প্রশ্ন বের হলে আমিই দেবো, তোমাদের বলতে হবে না।’

/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম