ওসিদের সতর্ক করলেন আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ০০:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ০০:৫৩

ওসিদের সতর্ক করলেন আইজিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘থানাকে ঘিরে মানুষের অনেক অভিযোগ রয়েছে। আপনাদের তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের সমস্যা সমাধান করতে হবে। তাহলেই আপনার ইমেজ ও পুলিশের সুনাম বৃদ্ধি পাবে।’ শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সতর্ক করে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, মুক্তিযুদ্ধে রাজারবাগে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়িয়েছিল পুলিশ। এরপর দেশে অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াতে চেয়েছিল। সেটাও পুলিশ কঠোর হাতে দমন করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। ঠিক সেভাবে এখন দেশ থেকে মাদক নির্মূল আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের সবাই একত্রে কাজ করে মাদক নির্মূল করাও সম্ভব।

একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, স্বাধীনতাবিরোধী অপতৎপরতা দূর করতে বাংলাদেশ পুলিশ সব সময় তৎপর থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, বর্তমান সরকার পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করেছে। পুলিশের পেছনে যে খরচ সরকার করছে সেটা বিনিয়োগ। আমাদের পুলিশের দুটি অ্যাসোসিয়েশন রয়েছে: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এই দুটি সংগঠন একত্রে কাজ করতে পারলে পুলিশ আরও শক্তিশালী হবে।

পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন দাবি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তবে আপনাদের সব দাবি পূরণ হবে। আমরা চিন্তা করছি পুলিশ যেন সেনাবাহিনীর মতো সব সুযোগ সুবিধা পায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মতিঝিল থানার অফিসার ইনচার্জ ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। এ সময় তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সব সদস্য এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

/আরজে/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম