রাজধানীতে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতাসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ০০:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ০০:৫৪

 

গ্রেফতার রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রুপনগর থানা কৃষক লীগের সভাপতি হাজী হারুন ও তার সহযোগী জাহাঙ্গীল আলম মধুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ এপ্রিল) ধর্ষণের শিকার ওই তরুণী রূপনগর থানায় মামলা দায়ের করার পর ওইদিন রাতেই তাদের গ্রেফতার করা হয়।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আক্তারুজ্জামান ইলিয়াস শুক্রবার (০৬ এপ্রিল) রাতে এ তথ্য জানান। তিনি বলেন, ‘এই মামলার আরেক আসামি সুমন হাসান পলাতক রয়েছে।’

পুলিশ সূত্রে জানা যায়, আসামি সুমন হাসান ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ১৫ নভেম্বর ধর্ষণ করে। এরপর গত ১৬ মার্চ রুপনগর থানা কৃষকলীগের সভাপতি হাজী হারুন ও তার সহযোগী জাহাঙ্গীর আলম মধু ভুক্তভোগী ওই নারীকে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।পরে ভুক্তভোগী ওই নারী চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার থানায় উপস্থিত হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

পরিদর্শক মো. শাহ আক্তারুজ্জামান ইলিয়াস বাংলা ট্রিবিউনকে জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী থানায় অভিযোগ করে। পরে বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে হাজী হারুন ও জাহাঙ্গীর আলম মধুকে গ্রেফতার করা হয়। আরেক আসামি সুমন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

 

/এসজেএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম