মেয়েকে বাসে তুলে দিতে গিয়ে প্রাণ গেলো মায়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৩:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৪:৪৯

লাশ রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় মেয়েকে বাসে তুলে দিতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন মা সাজেদা বেগম (৩৮)। রবিবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাজেদা বেগমের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তার স্বামী সোহরাব সরকার পেশায় ট্রাকচালক।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,  রবিবার সকালে মেয়ে ইতি আক্তার ও মেয়ের স্বামীকে বাসে তুলে দিতে যান  সাজেদা বেগম। তাদের বাসে তুলে দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয় তাকে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে বাসায় খবর দেয়। পরে ছেলে রাজীব তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর সেখানে সকাল সোয়া ৯টায় তার মৃত্যু হয়।

এসআই বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম