এসএমই বর্ষসেরা উদ্যোক্তা সম্মাননা পেলেন গাজী তৌহীদুর রহমান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ এপ্রিল ২০১৮, ২১:০০আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ২১:০১

এসএমই বর্ষসেরা উদ্যোক্তা সম্মাননা পেলেন গাজী তৌহীদুর রহমান এবার বর্ষসেরা (মাঝারি) শিল্প উদ্যোক্তা হয়েছেন এফএম প্লাস্টিক ইনডাস্ট্রিস লিমিটেড এর উদ্যোক্তা গাজী তৌহীদুর রহমান। জাতীয় এসএমই মেলা উপলক্ষে এই সম্মাননা দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসএমই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রতিবছর ৩টি ক্যাটাগরিতে ৬ জন উদ্যোক্তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। ক্যাটাগরিগুলো হচ্ছে – কুটির শিল্প উদ্যোক্তা (মহিলা), কুটির শিল্প উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (মহিলা), ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ), মাঝারি উদ্যোক্তা (উৎপাদন), মাঝারি উদ্যোক্তা (সেবা)।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর শেষ করে ২০০২ সালে একটি বেসরকারি ব্যাংকে যোগ দেন গাজী তৌহীদুর রহমান। ২০০৭ সালে অংশিদার ভিত্তিক একটি উদ্যোগ চালুর প্রস্তাব পেয়ে চাকরি ছেড়ে দেন। কিন্তু সেই উদ্যোগ আর বাস্তবায়ন হয়নি।

এরপর তিনি নিজেই শুরু করেন ব্যবসা। বর্তমানে নরসিংদীতে প্রায় সোয়া ২ একর জায়গায় গড়ে তুলেছেন নিজস্ব পণ্য উৎপাদনের আধুনিক কারখানা। ডিসপোজেবল প্লাস্টিক পণ্যের ক্ষেত্রে এফএম প্লাস্টিক এখন স্বনামধন্য ব্র্যান্ড। দেশের বড় কর্পোরেট হাউজ, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে জেলা পর্যায়েও পৌঁছে যাচ্ছে এফএম প্লাস্টিকের নানান ধরনের পণ্য।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক