ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় তদন্ত কমিটি

ঢাবি প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৮, ০২:০২আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১২:২৭

ঢাবি উপাচার্যের বাসায় ভাঙচুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও দোষীদের চিহ্নিত করে দুই সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন পেশের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

সোমবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে জরুরি এক সিন্ডিকেট সভায় এই তদন্ত কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে গত রবিবার মধ্যরাতে উপাচার্যের বাসভবনে সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজকে অরাজক ও বর্বরোচিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সূত্র জানায়, সিন্ডিকেটের এই সভা মনে করে হামলার এই ঘটনা অত্যন্ত পরিকল্পিত। উপাচার্যের বাসভবনে হামলা, উপাচার্য ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের চেষ্টা বিশ্ববিদ্যালয়ে ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির একটি অপপ্রয়াস। কোটা সংস্কার আন্দোলন উপাচার্যের বাসভবনে হামলার সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট হতে পারে না বলে জানানো হয়।

সভায় উপাচার্য ভবনে হামলাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও ক্যাম্পাসে উপাচার্যের নিরাপত্তা জোরদারের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়। এছাড়া কোটা সংস্কার সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি সাড়া দিয়ে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: 

 

টিএসসি ছেড়েছেন আন্দোলনকারীরা

কোটা সংস্কার প্রয়োজন: জাফর ইকবাল

কোটা সংস্কার আন্দোলন কতটা যৌক্তিক?

কোটা সংস্কার আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত

সেতুমন্ত্রীর কাছে কোটা সংস্কার দাবিতে পাঁচ দফা

আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত মানছেন না টিএসসিতে অবস্থানকারীরা

কোটা সংস্কারের আন্দোলনে হামলা, প্রতিবাদে ৩ ছাত্রলীগ নেতার পদত্যাগ

কোটা সংস্কার আন্দোলনে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে: ডিএমপি


ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা ’৭১-এর তাণ্ডবকেও হার মানিয়েছে: নানক

খালি কোটা পূরণের প্রজ্ঞাপন নিয়েই অসন্তোষ, পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর 

/আরএআর/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম