খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ৮ মামলায় অভিযোগ গঠন ১৫ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ১৪:২৯আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৫:২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর দারুসসালাম এলাকায় নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘নাশকতার মামলাগুলো উচ্চ আদালতে স্থগিত থাকায় এই আদালতে অভিযোগ গঠনের বিষয়ে সময়ের আবেদন করেছি। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৫ মে তারিখ নির্ধারণ করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে দারুসসালাম থানা এলাকায়  নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।

২০১৬ সালে বিভিন্ন সময়ে মামলাগুলোয় অভিযোগপত্র দেয় পুলিশ। সব মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া আদালতে আত্মসমর্পণ করে মামলাগুলোতে জামিন নেন।

/টিএইচ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম