টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন হাইকোর্টে স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ১৯:১৯আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৯:২২

সুপ্রিম কোর্ট টাঙ্গাইলে বাসাইল পৌরসভার নির্বাচন আগামী ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আগামী ১৫ মে অনুষ্ঠেয় ওই পৌরসভার নির্বাচন হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম মেহেদী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এর আগে বাসাইল পৌরসভার ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে রিটটি দায়ের করেছিলেন বর্তমান মেয়র মজিবুর রহমান। সেই রিটের ওপর শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল নির্বাচন কমিশন বাসাইল পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুসারে আগামী ১৫ মে ভোটগ্রহণের কথা ছিল।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম