বাসচাপায় রুনীর আহত হওয়ার ঘটনার বিচার চেয়ে ইউডা শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ১৬:২৮আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৮:০৩

ইউডা শিক্ষার্থীদের মানববন্ধন

রাজধানীর ফার্মগেটে বাসচাপায় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) শিক্ষার্থী রুনী আক্তার (২৬) আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বেসরকারি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শংকরে ইউডা ক্যাম্পাসের সামনের সড়কে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দোষী চালকের বিচার, রুনীর চিকিৎসার ব্যয়ভার বাস মালিকের নেওয়ার দাবি করেন।

গত বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ‘নিউ ভিশন’ নামের একটি যাত্রীবাহী বাস রুনীকে চাপা দেয়। এতে তার ডান পা থেঁতলে যায়। পরে মতিঝিল-চিড়িয়াখানা রুটের ওই বাসচালককে যাত্রীরা আটক করে পুলিশে দেয়। আটকের পর চালককে আদালতে চালান দেয় পুলিশ। বাসটি থানার হেফাজতে রাখা হয়েছে। এদিকে ঘটনার চারদিন পরও বাস মালিক আহত শিক্ষার্থীর খোঁজ নেননি বলে অভিযোগ করেছেন রুনীর পরিবার।

/এআরআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম