চার মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় দুই শতাধিক শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ২০:০২আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২০:০৪

চার মাসের বেতনের দাবিতে রাস্তায় গোল্ড স্টার ডিজাইন লিমিটেডের পোশাক শ্রমিকরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক।

গোল্ড স্টার ডিজাইন লিমিটেডের পোশাক শ্রমিকরা দুপুরে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর ফার্মগেইট এলাকার একপাশ দখল করে বিক্ষোভ করে। এ কারণে প্রায় আধাঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে।

এসময় তারা দ্রুত বেতন পরিশোধের দাবি করেন।

রিনা আক্তার নামে এক শ্রমিক অভিযোগ করেন, তাদের চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। সোমবার বেতন দাবি করে তারা কারখানা থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন। এরপর তারা বিক্ষোভ শুরু করেন।

আধাঘণ্টা সড়ক বন্ধ থাকার পর পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেন।

কারখানাটিতে অন্তত চারশ’ শ্রমিক কাজ করেন বলে জানিয়েছেন শ্রমিক রিনা আক্তার।

ছবি: নাসিরুল ইসলাম

/এআরআর/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের