যাত্রাবাড়ীতে ভবনের ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ০৪:১৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ০৪:২২

যাত্রাবাড়ীতে ভবনের ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থী নিহত রাজধানীর যাত্রাবাড়ীর সুতিখালপাড় এলাকায় ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে হৃদয় খান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় সুতিখালপাড় এলাকায় একটি ৬ তলা ভবনের ছাদে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এসময় সে ছাদ থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই শিক্ষার্থী এবার স্থানীয় এক স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার পিতা মো. আলম নির্মাণ কাজের ঠিকাদার। তাদের বাসা যাত্রাবাড়ীর ধলপুরের ৬০/৪, বাদল কমিশনার গলিতে। গ্রামের বাড়ি মাদারীপুর সদর পশ্চিম কেয়ারপুরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য ওই কিশোরের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কিভাবে সে নিচে পড়েছে তা জানাতে পারেনি বাবা।’

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম