রাজধানীর পল্লবী থেকে কিশোর মিজানুর রহমান সায়ান (১১)-কে অপহরণের বিশ দিন পর চার অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় তাদের কাছ থেকে মুক্তিপণের ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ এপ্রিল) র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় (এসএমএস) এই তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়,সায়ানকে ২০ দিন আগে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে ১৪ লাখেরও বেশি টাকা মুক্তিপণ হিসেবে নেয় এই চক্রটি। র্যাব-৪ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব-৪ এর এক কর্মকর্তা জানান, থানা পুলিশের পাশাপাশি সায়ানের পরিবার র্যাবকেও বিষয়টি অবহিত করে। এরপর কৌশলে অপহরণ চক্রটিকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।








