জুয়াখেলায় বাধা: বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম হত্যার তদন্ত প্রতিবেদন ২৪ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১২:২৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১২:৫১

আদালত রাজধানীর বাড্ডা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ মে তারিখ ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর আদালত। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) এই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত নতুন তারিখ ঠিক করেন।

বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু হানিফ (পুলিশের উপপরিদর্শশক) এ তথ্য জানান। মামলার এজাহার থেকে জানা যায়, নাসিম ক্যারাম খেলতে গিয়ে দেখেন বিপিএল ম্যাচকে কেন্দ্র করে জুয়া চলছিল। এতে বাধা দেন নাসিম। বাধা দেওয়ার এক পর্যায়ে ঘটনা হাতাহাতি পর্যন্তও গড়ায়।  

গত ৬ নভেম্বর সকাল ৯টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির বাসার সামনে নাসিমের গলায় ও কোমরে তিনটি স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান। ঘটনার দিন রাতেই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন।

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার