গেণ্ডারিয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: ৩ পুলিশ আহত, আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৮:৫৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২০:০৯

রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। তবে গুলি করতে করতে একজন পালিয়ে গেছে। গেণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে আহত এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন এএসআই মোশাররফ, এএসআই মহসিন ও কনস্টেবল বশির। একজনের হাতে, একজনের পায়ের উরুতে ও আরেকজনের পায়ে গুলি লেগেছে।

ডাক্তারের বরাত দিয়ে পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম আরও বলেন, গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা আশঙ্কামুক্ত।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে আজগর আলী হাসপাতাল সংলগ্ন শেলটেক বিল্ডিংয়ের পাশে সাধনা গলিতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ তিনি আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল সোনিয়া নামক এক ইয়াবা ব্যবসায়ীর কাছে বড় একটি চালান আসছে। এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি শুরু করে। এভাবে গুলি করতে করতে একজন  মূল আসামি পালিয়ে যায়। তবে আমরা সোনিয়া ও অন্য আরেকজনকে আটক করতে সক্ষম হয়েছি।

এ ব্যাপারে ডিএমপি ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শামসুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহতদের আজগর আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত।’

/আরজে/এসজেএ/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক