ভুয়া প্রশ্নপত্র দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ২০:৫৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২০:৫৭

গ্রেফতার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়কারী একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বুধবার (১৮ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী, ওয়ারি এবং ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত এসপি) মো. মহিউদ্দিন ফারুকী বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- মৃদুল বণিক (১৮), মো. রাকিব (১৯), মো. শাওন (১৮) ও মো. জাবির হোসাইন (১৯)।
কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী বলেন, ‘আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করত। চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রাজধানীর ওয়ারি থানা এলাকা থেকে মৃদুল বণিককে, উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে রাকিবকে, ধলপুরের সুতিখালপাড় এলাকা থেকে শাওনকে এবং ঢাকার নবাবগঞ্জ থেকে জাবির হোসাইনকে গ্রেফতার করা হয়।’

/এসজেএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম