আম না দেওয়ায় শিশুকে ছুরিকাঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৮, ০৫:৫৩আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ০৬:৫৯

আহত শিহাব রাজধানীর ধলপুরে আবসর উদ্দিন শিহাব নামের ১৪ বছরের এক শিশু ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে ধলপুরে র‌্যাব-১০ এর কার্যালয়ের পাশে একটি কোয়ার্টারের ভেতরে এই ঘটনা ঘটে। 

আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শিহাব ধলপুরের একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। ধলপুর কমিশনার গলির ৫ তলা ভবনের নিচতলায় পরিবারের সঙ্গে সে বসবাস করে। তার বাবা মো. সাজু মিয়া  সিএনজি অটোরিকশা চালক। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা এলাকায়।

শিহাবের বন্ধু মজিবুর বাংলা ট্রিবিউনকে জানায়, বুধবার ওই কোয়ার্টারে গিয়ে শিহাব ও ইমরান গাছ থেকে আম পাড়ে। এ সময় সেখানে থাকা কিছু ছেলে তাদের কাছে আম চায়। শিহাব দিতে রাজি না হলে সেখানেই তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

মজিবুর জানায়, এরপর বৃহস্পতিবার দুপুরে শিহাব ও ইমরান সেখানে খেলতে গেলে ওই ছেলেরা পেয়ে আক্রমণ করে। তারা শিহাবের পেটে ও ইমরানের হাতে ছুরিকাঘাত করে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জালাল বাংলা ট্রিবিউনকে জানান, আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনাটি ঘটে। এতে শিহাবের পেটের বাম পাশে ধারালো ছুরির আঘাত লাগে। তার অবস্থা আশঙ্কাজনক। 

তিনি বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই আমরা তদন্ত শুরু করেছি। যারা শিহাবকে ছুরিকাঘাত করেছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

এসজেএ/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম