ঝড়ে লণ্ডভণ্ড মানিক মিয়া অ্যাভিনিউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৮, ১৬:১৪আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৯:০৮

রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ঢুকলেই চোখ পড়বে গতকালের ঝড়ের তাণ্ডব। রাস্তার দুইপাশে থাকা সারি সারি গাছ কংক্রিটের শহরে যে একটু সবুজের আশ্বাস দিচ্ছিল, সেসবই লণ্ডভণ্ড হয়ে গেছে। সংসদের সামনের রাস্তার বিশেষত সড়ক বিভাজকে যেসব গাছ ছিল সেগুলো ভেঙে পড়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঝড়-বৃষ্টির আশঙ্কা আরও কয়েকদিন রয়েছে।

ঝড়ে ভেঙে পড়া একটি গাছ শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, লণ্ডভণ্ড হয়ে গেছে পার্শ্ববর্তী গাড়ির হাট। রাজধানী উচ্চবিদ্যালয় মাঠের গাড়ির হাটে বিক্রির জন্য রাখা কয়েকটি গাড়িও ওই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার পর বৃষ্টির সময় হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে লাইন ধরে ১৫/২০টি গাছ ভেঙে পড়ে।

ঝড়ের সময় সেখানে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা সাতটার আগে বৃষ্টি চলছিল। এ সময় হঠাৎ জোরে দমকা হাওয়ায় কয়েকটি গাছ ভেঙে পড়ে। কয়েকটি উপড়ে যায়। বৃষ্টি থাকায় রাস্তায় লোকজন চলাচল না থাকায় কেউ আহত হয়নি। তবে রাজধানী হাইস্কুলের মাঠে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ঝড়ে উপড়ে যাওয়া একটি গাছ শনিবার (২১ এপ্রিল) মানিক মিয়া অ্যাভিনিউয়ের পুলিশ চেকপোস্টে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে হঠাৎ ঝড়ে গাছগুলো ভেঙে পড়ে। একটি বড় গাছের ডাল আমাদের কক্ষের এসে পড়লেও কেউ আহত হননি। তবে এখানকার বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে গেছে।’

ন্যাম ভবনের ২ নম্বর গেটে দায়িত্বরত আনসার সদস্য মো. আব্দুল মতিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা সাতটার আগে হঠাৎ কয়েক সেকেন্ডের ঝড়ে গাছগুলো ভেঙে পড়ে। আজ পড়ে যাওয়া গাছগুলো সরিয়ে দেওয়া হচ্ছে।’

ঝড়ে ভেঙে যাওয়া গাছ এদিকে আবহাওয়াবিদ আরিফুর রহমান বলেন, ‘লঘুচাপের প্রভাবে প্রায় এখন ঝড়-বৃষ্টি চলবে। গতকাল সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত ঢাকায় সতেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে।’ আগামী কয়েকদিন এই আবহাওয়া বিরাজ করবে বলেও তিনি জানান।

আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বিজলি চমকানোর সঙ্গে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

ঝড়ের তাণ্ডব নদীবন্দরে সতর্কাবস্থা
২১ এপ্রিল, শনিবার ২০১৮ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের মধ্যে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ছবি: নাসিরুল ইসলাম

/এসএসএন/এসএমএ/ইউআই/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম