রাজধানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ১২:০৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৮:০৬

রাজধানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ রাজধানীর তুরাগ এলাকায় দু’টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’টি বাসের প্রায় ১০-১৫ জন যাত্রী আহত হয়। সোমবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে নবীনগর থেকে জনসেবা পরিবহনের (ঢাকা মেট্রো-ঘ-১৪-০৬২৮) একটি বাস আব্দুল্লাহপুর যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আশুলিয়া ক্লাসিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-০১১৫) একটি বাস  ঢাকা থেকে নবীনগর যাচ্ছিল। বাস দু’টি রাজধানীর তুরাগের সাহেব আলীর মাদ্রাসা এলাকার কামারপাড়ায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ১০-১৫ জনকে উদ্ধার করা হয়। রাজধানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে মো. হাসান আলী (২৫) নামে একজন ড্রাইভারের  অবস্থা গুরুতর। তার কোনও স্বজন না থাকায় আমি নিজে পঙ্গু হাসপাতালে টিকিট করে অভিভাবক হিসাবে তাকে ভর্তি করে দিয়ে আসি। তার একটি পা ভেঙে গিয়েছে এবং মাথায় অনেক আঘাত পেয়েছে। তার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী এলাকায়। তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি।’

/এআরআর/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম