সিএনজি থেকে ছুড়ে ফেলা হলো অচেতন তরুণীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ০০:৪৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৩:৪৭

রাজধানীর এয়ারপোর্ট এলাকায় চলন্ত সিএনজি থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে ছুড়ে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ওই তরুণীকে উদ্ধার করার পর পুলিশ তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফেলে যাওয়া অচেতন তরুণী পুলিশ কর্মকর্তারা জানান, তরুণী এখনও কিছুটা অচেতন রয়েছেন। তাকে অজ্ঞান পার্টির সদস্যরা ধরে ছিল নাকি অন্য কোনও ঘটনা রয়েছে তা এখনও জানা যায়নি। তরুণী তার স্বজনদের নামও বলতে পারছে না।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শ্রীদাম চন্দ্র রায় জানান, এয়ারপোর্ট গোলচত্বরের পশ্চিম দিকে একটি সিএনজি থেকে ওই তরুণীকে ফেলে দিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। পরে স্থানীয় লোকজন পাশেই এয়ারপোর্ট আর্মড পুলিশের একজন সদস্যকে ডেকে বিষয়টি জানায়। ওই তরুণী আধা অচেতন অবস্থায় ছিল। স্থানীয় লোকজন তার মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এতে কাজ না হলে এয়ারপোর্ট আর্মড পুলিশের সদস্য থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে।

পুলিশ কর্মকর্তা শ্রীদাম চন্দ্র রায় আরও জানান, ওই তরুণী আধা অচেতন অবস্থায় আছে। সে গুছিয়ে কিছুই বলতে পারছে না। তার নাম তানিয়া বলছে। কলেজে পড়ে জানালেও কোন কলেজে পড়ে বা তার বাসার ঠিকানার কথা বলতে পারছে না। তাকে পরিবারের সদস্যদের মোবাইল নাম্বার লিখে দিতে বললে সে নিজের মোবাইল নম্বরই লিখে দিচ্ছে।

পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারেন ওই তরুণী। আনুমানিক বিশ বছরের এই তরুণীর পরনে একটি প্যান্ট, পায়ে কেডস এবং গায়ে একটি লম্বা ফতুয়া রয়েছে।

/এনএল/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম