ছাত্রনেতা রুমনসহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে ৩ দিনের আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ১৫:১০আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৫:২০

ছাত্রনেতা রুমনসহ অন্যদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাত্রফ্রন্টের ৩ দিনের আল্টিমেটাম।

ছাত্রনেতা ইমরান হাবিব রুমনসহ গ্রেফতারকৃত অন্য নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বুধবার ( ২৫ এপ্রিল) দুপুরে ছাত্রনেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। এর আগে পল্টন থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একটি মিছিল সচিবালয়ের গেটের কাছাকাছি গেলে পুলিশি ব্যারিকেডে বাধার মুখে পড়ে।

ছাত্রনেতা রুমনসহ অন্যদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাত্রফ্রন্টের ৩ দিনের আল্টিমেটাম।
এরপর ব্যারিকেডের মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রনেতারা। সমাবেশে বক্তারা বলেন, বরিশাল শহরে ব্যাটারিচালিত রিকশাশ্রমিক ও তাদের পরিবার পরিজনসহ সন্তানদের ভুখা মিছিল কর্মসূচি চলাকালে পুলিশ অতর্কিত হামলা করে এবং বাসদ জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তী, শ্রমিক ফ্রন্ট নেতা মিথুন চক্রবর্ত্তী, ছাত্র ফ্রন্ট নেতা টুম্পা, রিকশাচালক জাকির হোসেন, নূরুল ইসলামসহ ৬ জনকে গ্রেফতার করে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি ও হামলাকারী পুলিশের শাস্তি দাবি করি আমরা। এর পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে রুমনসহ অন্য কর্মীদের মুক্তি না দিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম