কদমতলীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ১৭:৪৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৭:৪৫

রাজধানীর কদমতলীর ধনিয়ায় ভবন থেকে পড়ে সুমন (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমনের গ্রামের বাড়ি কুমিল্লা।

কদমতলী নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, নিহত সুমনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী এমরান আলী। কদমতলীর ধনিয়ায় এক স্কুলের সামনে একটি নির্মাণাধীন ৫ম তলা ভবনের ছাদে কলাম ঢালাইয়ের কাজ করার সময় সুমন নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

/এআইবি/এসজেএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম