রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যার অবিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ৪ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু, মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো.আহসান হাবীব নতুন দিন ঠিক করেন।
আদালতে, রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মামমুদুর রহমান এই তথ্য জানান।
মামলার অভিযোগ বলা হয়েছে- ২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ বাড়িতে মা শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আদা-রসুন-পেঁয়াজের আমদানিকারক। ওই ঘটনায় গত বছরের ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে নিহতের স্বামী আব্দুল করিম, তার তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা ও মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে।








