কলেজছাত্রীকে এসিড নিক্ষেপের মামলায় একজনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ১৬:২৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৬:৩৪

পুলিশ প্রহরায় অভিযুক্ত মনির হোসেন ইডেন কলেজের ছাত্রী শারমিন আক্তার ওরফে আঁখিকে এসিড নিক্ষেপের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে মাসুম নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ  প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আ.ন.ম আনোয়ার উল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেনের  বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দু’বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।’

তিনি আরও বলেন,‘বিচারক রায় ঘোষণার সময় বলেন, ‘আসামিকে যে জরিমানা করা হয়েছে, তা  মামলার ভিকটিম পাবেন।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৫ জানুয়ারি ইডেন কলেজে যাওয়ার পথে চানখাঁরপুলের মোড়ে পৌঁছালে আসামিরা পথরোধ করে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে আঁখি রাজি না হওয়ায় তার মাথায় ও মুখে এসিড নিক্ষেপ করা হয়। এছাড়া, ছুরি দিয়ে আঁখির ডান হাতের কব্জি ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আসামিরা। পরে  সেখানকার লোকজন আঁখিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। ওইদিনই  আঁখির ছোট ভাই মহিউদ্দিন আহমেদ বংশাল থানায় একটি মামলা দায়ের করেন।

২০১৩ সালের ১৪ মার্চ পুলিশের পরিদর্শক ফজলুর রহমান এসিড অপরাধ দমন আইন ও দণ্ডবিধির ধারায় মনির ও মাসুমের নামে দুটি অভিযোগপত্র দাখিল করেন।তদন্ত কর্মকর্তা ৩২ জনকে সাক্ষী করে অভিযোগপত্র দাখিল করলেও বিভিন্ন সময় ২১ জন আদালতে সাক্ষ্য  দিয়েছেন। এরপর ২০১৩ সালের ৭ নভেম্বর দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত।

 

/টিএইচ /এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম