জাতীয় বাজেটে কৃষিখাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ১৭:৪৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৭:৪৮

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানবন্ধন জাতীয় বাজেটে ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দ করাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং বাসদ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশে মোট গ্রামীণ শ্রমশক্তির শতকরা ৬০ ভাগেরও বেশি কৃষিকাজে নি‌য়ো‌জিত। জি‌ডি‌পির প্রায় ১৬ শতাংশ আসে কৃষিখাত থেকে। বর্তমানে

কৃ‌ষিখাত নানামুখী সংকটে জর্জরিত। অন্যদিকে, অসাধু মুনাফালোভী ব্যবসায়ীরা এ সব কৃষি উপকরণে ভেজাল মিশাচ্ছে, যার ফলে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না।

বক্তারা আরও বলেন, দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপন করে বেকার সমস্যা সমাধানে সরকারি কোনও উদ্যোগ নেই। নেই কোনও রেশনিং ব্যবস্থা। অপরিকল্পিতভাবে ইটভাটা, রাস্তাঘাট, ঘরবাড়ি, আবাসন, কলকারখানা নির্মাণের ফলে প্রতিবছর এক শতাংশ হারে কৃষি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে। এতে দেশের খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। তাই এখাতে আরও বরাদ্দের প্রয়োজন রয়েছে।

মানববন্ধনে অন্য যেসব দাবি তুলে ধরা হয়েছে, তার মধ্যে রয়েছে— উৎপাদন খরচের সঙ্গে শতকরা ৩০ ভাগ মূল্য যুক্ত করে কৃষি ফসলের দাম নির্ধারণ ও প্রতি ইউনিয়নে সরকারি উদ্যোগে কৃষকের কাছ থেকে ফসল ক্রয়ের ব্যবস্থা কর‌তে হবে, ক্ষেতমজুরদের সারাবছরের কাজ দিতে হবে, সাব রেজিস্ট্রি, সেটেলমেন্ট, ভূমি অফিস, কৃষি ব্যাংক, পিডিএফ এবং পল্লী বিদ্যুতের ঘুষ, দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে হবে, গ্রামীণ প্রকল্পের বরাদ্দ বাড়াতে হবে এবং ঘুষ, দুর্নীতি অনিয়ম ও দলীয়করণ বন্ধ করতে হবে, হাঁট-বাজারের ইজারা‌দের দৌরাত্ম্য ও দ্বিমুখী টোল আদায় বন্ধ করতে হবে, বিএ‌ডি‌সিকে সচল করতে হবে, চাল ডালসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং কৃষি জমি সুরক্ষায় আইন প্রণয়ন করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিখিল দাস, খালেকুজ্জামান, বেলায়েত হোসেন, জুলফিকার আলী প্রমুখ।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম