সরকারি জমিতে রিসোর্ট ব্যবসা, তিন মালিককে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ১৮:৩০আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৮:৪৮

দুদক সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট ও বাগানবাড়ি নির্মাণ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের তিনটি রিসোর্টের মালিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৭ মে সকাল ১১টায় দুদক কার্যালয়ে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
অভিযুক্তরা হলেন—সোহাগ পল্লি পিকনিক স্পটের মালিক মো. আব্দুল জলিল, রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্টের মালিক মো. রফিকুল ইসলাম ও আরণ্যক বাংলোবাড়ির মালিক সোহেল আহমেদ।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুদকের কর্মকর্তা মো. আহামার উজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই তিনজনকে তলব করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘তারা (রিসোর্টের মালিকরা) সরকারি জমি দখল করে রিসোর্ট ও বাংলোবাড়ি নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। দুদকে আসা অভিযোগের ভিত্তিতে তাদের তলব করা হয়েছে। ৭ মে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

/আরজে/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম