চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ১৯:০৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৯:১০

সচিবালয়ে বিমান ও পর্যটনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত চীনের  চায়না ইস্টার্ন এয়ারলাইন্স চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চালু করতে আগ্রহী। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সঙ্গে সাক্ষাতের সময়ে এ আগ্রহের কথা জানান।

এছাড়া, রাষ্ট্রদূত ঢাকা-কুনমিং, ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট বৃদ্ধির প্রস্তাব দেন। চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক  সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ যোগাযোগ আরও  সুদৃঢ় ও ফলপ্রসূ করতে ফ্লাইট চালুর  আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।
বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জানান, এ ব্যাপারে কাজ করতে সিভিল এভিয়েশনের একটি টিম চীনে অবস্থান করছে। তাদের পরামর্শ মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্স রাষ্ট্রদূত বাংলাদেশের ক্রমবর্ধিষ্ণু পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং উভয় দেশের মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। মন্ত্রী একেএম শাহজাহান কামাল  বলেন, ‘কক্সবাজার, সিলেটসহ বাংলাদেশের টুরিস্ট স্পটগুলোতে চীনা বিনিয়োগকে  স্বাগত জানাবে বাংলাদেশ।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান  এম নাইম হাসান ও মন্ত্রীর একান্ত সচিব মফিজুল ইসলাম পাটওয়ারী  এসময় উপস্থিত ছিলেন।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম