রোজিনার চিকিৎসায় ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ২৩:১৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২৩:২১

হাসপাতালে চিকিৎসাধীন রোজিনা রাজধানীর বনানীতে বিআরটিসির বাসচাপায় পা হারানো রোজিনা আক্তারের উন্নত চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে ৯ সদস্যের এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন।

মেডিক্যাল বোর্ডের অন্য সদস্যরা হলেন— ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. সাজ্জাদ খন্দকার, অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান, প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রায়হানা আউয়াল, নেফ্রোলোজি বিভাগের অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন চৌধুরী, প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেশ খান, রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মহিউদ্দিনর আহমেদ এবং প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন।

ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোজিনার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তার পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে।’
ঢামেক সূত্রে জানা গেছে, মেডিক্যাল বোর্ড গঠনের পর বৃহস্পতিবার এই বোর্ডের সদস্যরা বসে আলোচনা করেছেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির (ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩) বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। রোজিনা রাস্তায় পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার শিকার রোজিনা গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। ওই ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেন।

 

/এআইবি/এসজেএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম