মন্টি ও দয়াসোনা চাকমার পরিবারকে প্রাণনাশের হুমকির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ২০:৫৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ২১:০১

দয়াসোনা ও মন্টি চাকমা (ফাইল ছবি) সম্প্রতি জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নিপীড়নবিরোধী নারী-যুব-ছাত্র সংগঠনগুলো। শনিবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পাহাড়-সমতলে ব্যাপক আন্দোলনের মুখে দীর্ঘ ৩৩ দিন পর গত ১৯ এপ্রিল অপহরণকারীরা মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে মুক্তি দিতে বাধ্য হয়। জনগণের আন্দোলন দুর্বল করার হীন উদ্দেশ্যে প্রশাসনের মদদপুষ্ট দুর্বৃত্তরা মন্টি ও দয়াসোনা চাকমাকে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে নিষ্ক্রিয় রাখতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কোনও নাগরিকের সভা-সমাবেশে অংশগ্রহণ ও সংগঠন করার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই। সংগঠনের নেতৃবৃন্দ অপহরণকারীদেরও শাস্তির দাবি করেন।                                             

এর আগে শুক্রবার জাতীয় মুক্তি কাউন্সিলের কার্যালয়ে হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমার সভাপতিত্বে মন্টি ও দয়াসোনাকে সংবর্ধনা দেওয়া হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত,সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু,বিপ্লবী নারী মুক্তির আহ্বায়ক নাসিমা নাজনীন, সিপিবির নারী সেলের সদস্য জলি তালুকদার, বিপ্লবী নারী ফোরামের সদস্য আমেনা আক্তার, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ও প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি পারভেজ লেলিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক রিপন চাকমা প্রমুখ।

/এসও/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক