বাংলাদেশে জ্ঞানচর্চা কমে গেছে: ড. সিরাজুল ইসলাম চৌধুরী

ঢাবি প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৮, ২১:২০আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ২১:২৭

ড. সিরাজুল ইসলাম চৌধুরী বাংলাদেশে জ্ঞানের চর্চা কমে গেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। শনিবার (২৮ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘জাতি ও শ্রেণি প্রশ্নে চিন্তা ও দুশ্চিন্তা উপমহাদেশে, বাংলাদেশে’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন আয়োজিত এ আলোচনাসভায় ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এখন জ্ঞানের চর্চা কমে গেছে। মাটির তলে যেমন পানির স্তর কমে যাচ্ছে, বায়ুর মান নিম্নগামী, আমরা খবর রাখি না। জ্ঞানচর্চার অবস্থাও সেই রকমেরই।’
তিনি বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে শ্রেণিব্যবস্থার যে পরিবর্তন আসার কথা ছিল সেটি আসেনি। অর্থনৈতিক উন্নতি ঘটছে মেহনতী মানুষের শ্রমে ও ঘামে এবং পুঁজিবাদী কায়দায়, তাই শ্রেণিবৈষম্য কমেনি, বরং বেড়েছে এবং বাড়ছে।’
এমেরিটাস অধ্যাপক আরও বলেন, ‘শ্রেণি প্রশ্নের মীমাংসাটাই সর্বাধিক জরুরি, কিন্তু তার জন্য জাতি প্রশ্নেরও মীমাংসা চাই। কেননা জাতিগত ভেদাভেদটা জিইয়ে রেখে শাসকশ্রেণি চেষ্টা করে শ্রেণিচেতনাকে ভোতা করে দিতে। স্বাধীনতার পর জাতীয়তাবাদীরা কেউই শ্রেণিবিভাজনকে ভাঙতে চাননি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিষ্ঠায় আশা জেগেছিল যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে এবং মানুষ মুক্তি পাবে। কিন্তু কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি। কারণ যে ঐক্য, উদ্দীপনা, উদ্ভাবনা ও অঙ্গীকার মুক্তিযুদ্ধের সময় দেখা গিয়েছিল সেটা অক্ষুণ্ন থাকেনি।’
বরেণ্য এই শিক্ষাবিদ বলেন, ‘স্বাধীনতার পর অর্থনীতিকে সমাজতন্ত্র অভিমুখী চালনা করার উদ্যোগ নেওয়া হয়েছিল, শক্তিশালী একটি প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল। তার সদস্যরা অনেক পরিশ্রম ও গবেষণা করেছেন, কিন্তু তাদের প্রস্তাবগুলো কার্যকর হয়নি। উল্টো প্ল্যানিং কমিশন নিজেই ভেঙে গেছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. অজয় রায়। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আহরার আহমদ এবং অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর পরিচিতি পাঠ করেন ঢাবির ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

/এসআইআর /এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম