অপহৃত কনে উদ্ধার হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ২২:২৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ২২:২৮

অপহরণ রাজধানীর দক্ষিণখান থেকে অপহৃত কনেকে (১৮) ২৪ ঘণ্টায়ও উদ্ধার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় দক্ষিণখান থানায় একটি অপহরণ মামলা হয়েছে। কনে উদ্ধারে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ এপ্রিল) দক্ষিণখান থানার মোল্লারটেক হাজি মার্কেটের সামনে বিকাল পৌনে ৫টার দিকে বরযাত্রীর মাইক্রোবাস গতিরোধ করে কনেকে নিয়ে যায় হেলমেট পরা কয়েক তরুণ। ঘটনার পর দক্ষিণখান থানায় অপহরণ মামলা দায়ের করেন কনের মা। মামলায় দুজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় একটি অপহরণ মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।’
গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) পূর্ব মোল্লারটেক এলাকার মৃত মতিন মিয়ার মেয়ের সঙ্গে বরিশালের আশিক ইমতিয়াজের (২৮) বিয়ে হয়। ইমতিয়াজ ও কনের মা একই পোশাক কারখানায় কাজ করেন। ইমতিয়াজের গ্রামের বাড়ি বরিশালে।

বিয়ের পর শুক্রবার বিকালে কনেকে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন ইমতিয়াজ। পথে হাজী মার্কেটের সামনে তাদের মাইক্রোবাস গতিরোধ করে মোটরসাইকেলে থাকা কয়েক তরুণ। তারা মাইক্রোবাসটি ভাংচুর করে কনেকে নিয়ে চলে যায়।

পুলিশ ও কনের মা জানিয়েছেন, হামলায় নেতৃত্ব দেয় সজল হোসেন বাবু। সে এবং কনে একসঙ্গে লেখাপড়া করতো। এর আগেও বাবু কনেকে অনেক উত্ত্যক্ত করেছে। উত্তরায় পরিবারের সঙ্গে থাকে বাবু। তবে পুলিশ তার বাসায় গিয়ে পায়নি।
ওসি তপন চন্দ্র সাহা বলেন, ‘আমরা কনেকে উদ্ধারের চেষ্টা করছি। সম্ভাব্য এলাকায় অভিযান চালানো হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। আশা করছি দ্রুত উদ্ধার করে ফেলবো।’

/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম