রোজিনার লাশ স্বজনদের কাছে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৮, ১২:৩২আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৩:০৩

রোজিনা আক্তার রাজধানীর বনানীতে বিআরটিসির বাসচাপায় পা হারানো রোজিনা আক্তারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৯ এপ্রিল) আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া। তিনি জানান, রোজিনার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা রোজিনার লাশ নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহে রওনা দিয়েছেন।
এর আগে রবিবার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা আক্তার মারা যান।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ির সামনে বিআরটিসির (ঢাকা মেট্রো ব-১১-৫৭৩৩) একটি বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। এরপর তিনি রাস্তায় পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার শিকার রোজিনা গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ওই ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: 
বাসচাপায় পা হারানো রোজিনা মারা গেছেন

১০ সদস্যের পরিবারটি চলতো পা হারানো রোজিনার উপার্জনে

/এআইবি/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক