চাকরিচ্যুত ১৫০ জন শ্রমিককে পুনর্বহালের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৮, ১৫:২৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৭:০৭

চাকরিচ্যুত ১৫০ জন শ্রমিককে পুনর্বহালের দাবি গাজীপুরের তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান সাং কোয়াং লি. এর চাকরিচ্যুত ১৫০ জন শ্রমিককে পুনর্বহাল ও ৫৮ জন শ্রমিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। রবিবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, চায়না মালিকানাধীন গাজীপুরের জয়দেবপুর থানাধীন অবস্থিত সাং কোয়াং অ্যাপারেলস সোয়েটার কারখানায় শ্রমিকরা ২৯ মার্চ তাদের উৎপাদিত পিস রেট একই কাজের জন্য গত বছরের তুলনায় দেওয়ায় অপারেটরকে গোডাউনে আটকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর রেখে কারখানা থেকে বের করে দেয়। এই ঘটনার প্রেক্ষিতে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করলে কারখানার কর্মকর্তা জসিম উদ্দিন আরও কিছু কর্মকর্তাসহ শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে বহিরাগত মাস্তান দিয়ে তাদের ভয় দেখায় এবং পরে ৫৮ জনসহ ১০০ জন অজ্ঞাত শ্রমিকের নামে জয়দেবপুর থানায় মিথ্যা মামলা দায়ের করেন যার মামলা নম্বর ২১৪। এছাড়া শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে গেলে পর্যায়ক্রমে তাদের চাকরিচ্যুত করে।

এসময় তারা চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন, নাজিমুদ্দিন, আরাফাত জাকারিয়াসহ অনেকে।

/এসও/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক