বিএনপির ১৭ নেতাকর্মী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৮, ১৯:৪০আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৯:৪৯

 

 

রিমান্ড বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ ১৭ নেতাকর্মীর চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ এপ্রিল) বিকালে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত শুনানি শেষে পৃথক তিন মামলায় তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ডের আদেশ দেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান এ তথ্য জানান।
মাহমুদুর রহমান বলেন, ‘রাজধানীর রমনা থানার দুই মামলায় এবং শাহবাগ থানার এক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড চায় সংশ্লিষ্ট থানা পুলিশ। পরে শুনানি শেষে এ আদেশ দেন আদালত।’
রিমান্ডে পাঠানো অন্য আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফারুক উল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, আমিনুর রহমান ওরফে নয়ন, যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন , কেএম জোবায়ের এজাজ ও লতিফ উল্লাহ জাফর, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই ওরফে পল্লব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, সহ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও শেখ মোহাম্মদ আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাইফুল ইসলাম ওরফে পটু, ছাত্রদলের সদস্য আল মামুন, দ্বীন ইসলাম।

আদালতে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রবিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বাংলামোটর এলাকার থেকে ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ বিএনপি ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী‌কে আটক করে রমনা থানা পুলিশ।

 

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম