মিরপুরে নিহত মা-দুই মেয়ের শরীরে ধারালো অস্ত্রের জখম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৮, ১৬:২১আপডেট : ০১ মে ২০১৮, ১৬:২৩

হাসিবুল হাসান ও জেসমিন আক্তারের সঙ্গে তাদের দুই মেয়ে , ছবি- সংগৃহীত

রাজধানীর মিরপুরের দারুসসালামে সরকারি কোয়ার্টার থেকে উদ্ধার করা মা জেসমিন আক্তার ও তার দুই মেয়ে হিমি ও হানির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহত তিনজনের শরীরেই ধারালো অস্ত্রের জখম পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তবে হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
মঙ্গলবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনটি মরদেহের ময়নাতদন্ত শেষে এ তথ্য জানয়েছেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেলিম রেজা।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মা জেসমিন আক্তার তার দুই মেয়ে হিমি ও হানিকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঘটনা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ডা. সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত তিনজনের শরীরেই ধারালো অস্ত্রের জখম পাওয়া গেছে। ধারালো ছুরিকাঘাতে তাদের মৃত্যু হয়েছে বলেই ধারণা করা যাচ্ছে। তবে হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’

তিনি বলেন, ‘মৃত্যুর আগে তাদেরকে কোনও কিছু খাওয়ানো হয়েছিল কিনা, তা নিশ্চিত করতে ইতোমধ্যে তিনটি মরদেহের ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

সোমবার (৩০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে দারুসসালাম থানা এলাকার মিরপুর বাংলা কলেজ সংলগ্ন পাইকপাড়া ‘সি’ টাইপ সরকারি কোয়ার্টারের ১৩৪ নম্বর ভবনের চারতলার বাম পাশের একটি ফ্ল্যাট থেকে জেসমিন আক্তার (৩৫), তার মেয়ে হাসিবা তাহসিন হিমি (৯) এবং আদিলা তাহসিন হানির (৫)মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্ত মাখা একটি ছুরি উদ্ধার করা হয়।

ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থলে পারিপার্শ্বিক সব বিষয়ে বিবেচনা করে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে— দুই শিশুকে হত্যার পর তাদের মা নিজে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি নিশ্চিত হয়ে বলা যাবে।’

এছাড়া, কী কী কারণে হত্যার ঘটনা ঘটতে পারে, এসব বিষয় বিবেচনায় রেখেই ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

নিহত জেসমিনের ছোট ভাই শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমার বোন যে এতকিছু করতে পারে, এটা আমার ধারণায় ছিল না। দু’ঘণ্টায় একটা রুমের ভেতরে দরজা বন্ধ করে দুটি বাচ্চাকে ছুরি দিয়ে হত্যা করলো, অথচ কেউ কিছু জানতে পারলো না’

তিনি বলেন, ‘যতটুকু জানতাম, আপার মনে অনেক কষ্ট ছিল, মানসিক প্রেসারও ছিল। তিনি তার চাকরি ও সন্তান লালন-পালনের বিষয় নিয়ে খুব টেনশন করতেন। তিনি বলতেন, চাকরি করলে বাচ্চাদের দেখবে কে, আর বাচ্চাদের দেখতে হলে চাকরি ছাড়তে হবে। আবার বলতেন, এসময়ে সহজে সরকারি চাকরি পাওয়া যায় না। তাই আমি কী করবো তা ভেবে পাচ্ছি না। দুলাভাই বলতেন— তুমি চাকরিটা ছেড়ে দাও, কিন্তু আপা এসব নিয়ে টেনশন করতেন। তখন আমি আপাকে বলতাম- আপনি চাকরি ছাড়বেন না, প্রয়োজনে আমি বাচ্চাদের দেখাশোনা করবো।’

শাহিনুর ইসলাম  বলেন, ‘একই সঙ্গে আপার প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা ছিল। এর জন্য তার চিকিৎসাও চলছিল। তিনি যখন ঘুমাতেন তখন তাকে কেউ জাগাতো না। গত মাসে মাইগ্রেনের প্রচণ্ড ব্যাথা সহ্য করতে না পেরে ৩/৪টি ঘুমের ওষুধ খেয়েছিলেন। এতে  অসুস্থ হয়ে পরলে, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।’

জেসমিন আক্তার কৃষি সম্প্রসারণ অধিদফতরের কোষাদক্ষ পদে কর্মরত ছিলেন। তার স্বামী হাসিবুল হাসান জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী লেজিসলেটিভ ড্রাফটসম্যান হিসেবে কর্মরত আছেন। ২০০৮ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। হাসিবুলের গ্রামের বাড়ি পঞ্চগড়ের ভজনপুর গ্রামে এবং জেসমিনের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তাদের দুই মেয়ে সন্তান হিমি ও হানি। হিমি পাইকপাড়া এলাকার মডেল একাডেমির স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করতো।

 

 

/এসজেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম