ট্যাক্স ফাইলের বাইরে আমার কোনও সম্পদ নেই: ডিআইজি মিজান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৮, ১৭:০২আপডেট : ০৩ মে ২০১৮, ১৭:১১

দুদক কার্যালয় থেকে বের হচ্ছেন ডিআইজি মিজান

ট্যাক্স ফাইলের বাইরে নিজের কোনও সম্পদ নেই বলে দাবি করেছেন পুলিশের ডিআইজি মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘আমার সম্পদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলেছেন। ট্যাক্স ফাইলের বাইরে আমার আর কোনও সম্পদ নেই।’

বৃহস্পতিবার (৩ মে) বিকাল সাড়ে ৪টায় দুদক কার্যালয় থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বজনদের সম্পদের ব্যাপারে ডিআইজি মিজান বলেন, ‘তাদের সবার ট্যাক্স ফাইল আছে।’ নারীঘটিত অভিযোগের ব্যাপারে তিনি দাবি করেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ অভিযোগের তদন্ত চলছে। তারাই বলতে পারবেন, তারা প্রমাণ পেয়েছেন কিনা।’

অন্য এক প্রশ্নের জবাবে ডিআইজি মিজান বলেন, ‘এক নারী সাংবাদিকের সঙ্গে কনভারসেশন (কথোপকথন) হয়েছে। এজন্য আমি স্যরি।’

এদিকে, অবৈধ সম্পদ অর্জনসহ দুর্নীতির একাধিক অভিযোগে ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে দুদকের সচিব ড. মো. সামসুল আরিফিন বলেন, ‘আমাদের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি তার পক্ষে কিছু কাগজপত্র দাখিল করেছেন। সেগুলো যাচাই-বাছাই করা হবে।’

ডিআইজি মিজানের অবৈধ সম্পদ থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে কিনা –এ প্রশ্নের জবাবে সচিব ড. মো. সামসুল আরিফিন বলেন, ‘তার অর্জিত সম্পদের পরিমাণ জ্ঞাত আয়ের বাইরে। এই অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী রবিবার তিনি আরও কিছু কাগজপত্র জমা দেবেন। সেগুলোও যাচাই-বাছাই করা হবে।’

বৃহস্পতিবার (৩ মে) সকালে অবৈধ সম্পদ অর্জনসহ দুর্নীতির একাধিক অভিযোগে  জিজ্ঞাসাবাদের জন্য ডিআইজি মিজানুর রহমানকে দুদক কার্যালয়ে তলব করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, ডিআইজি মিজান ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার মালিক হয়েছেন। তার নামে-বেনামে বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। একাধিক ব্যাংক হিসাবে রয়েছে বিপুল অর্থ ও ফিক্সড ডিপোজিট। এছাড়া দেশের বাইরে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

/আরজে/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম