সাংবাদিকদের অনৈক্যে তাদের ওপর আইনের খড়্গ চেপে আসছে: মুস্তাফিজ শফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৮, ১৮:২০আপডেট : ০৩ মে ২০১৮, ১৮:২২

 

মুস্তাফিজ শফি দৈনিক সমকাল পত্রিকার নির্বার্হী সম্পাদক মুস্তাফিজ শফি বলেছেন, সাংবাদিকরা এক হতে পারছেন না বলেই তাদের ওপর আইনের খড়্গ চেপে আসছে। এ ছাড়া গণমাধ্যমের ওপর ধর্মীয় অনুভূতির অনেক চাপ রয়েছে বলে তিনি মনে করেন।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘আইন ও অনুভূতির চাপে মিডিয়া’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।
মুস্তাফিজ শফি বলেন, ‘ধর্মীয় অনুভূতির চাপ গণমাধ্যমের ওপর অনেক আছে, এর অনেক উদাহরণ আছে। ধর্ম নিয়ে ফেসবুকে দু-একটি কথা লেখা হলো, সেটা নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটে যায়। এইটুকু লেখার কারণে ধর্ম চলে গেলো তা কিন্তু নয়। নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ইস্যুতে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। কান চিলে নিয়েছে এটা কানে হাত না দিয়ে দৌড়ে বেড়ায় চিলের পেছনে। ফলে ধর্মীয় অনুভূতির কারণে গণমাধ্যম একটি চাপ তো অবশ্যই রয়েছে।
তিনি বলেন, ‘এছাড়া রাজনৈতিক, করপোরেট চাপও অনেক আছে। সেটা থেকে গণমাধ্যমকে একত্রিত হয়ে শক্ত অবস্থানে দাঁড়ায় তাহলে সেই চাপকে মোকাবিলা করা সম্ভব। কিন্তু আমাদের গণমাধ্যমেই সেই জায়গাটিতে দুর্বলতা রয়েছে। আমরা একত্রিত হয়ে শক্ত অবস্থানে দাঁড়াতে পারলে হয়তো অনেকটাই সেই চাপ ওভারকাম করা সম্ভব হতো।’
বিশিষ্ট এই সাংবাদিক বলেন, ‘মালিক পক্ষ একটা চাপ প্রয়োগ করেন। হতে পারে তারা রাজনীতি করেন, তারা ব্যবসা করেন, কিন্তু সে কারণে তার গণমাধ্যমে তার স্বার্থ হাসিলে চাপ দেবেন, তা তো হতে পারে না। এখন যে আইন হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে, সেই আইন কেন হচ্ছে, আজ আমরা এক হতে পারছি না বলেই এই আইনের খড়্গ অমাদের ওপর চেপে আসছে। এটা সম্ভবই না যদি আমরা না চাই, কিন্তু আমরাই এক নই। এই সুযোগে অইনগুলো মাথার ওপর ভর করছে।’
বৃহস্পতিবার (৩ মে) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া বাংলা ট্রিবিউন বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ সরাসরি সম্প্রচার করেছে। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা গেছে।
ছবি: নাসিরুল ইসলাম

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম