এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায়নি দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৮, ১৮:৪৭আপডেট : ০৩ মে ২০১৮, ১৮:৪৮

দুদক নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে দুর্নীতির কোনও প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৬ সালের শেষ দিকে দুদকের তদন্ত শুরুর পর সম্প্রতি তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত ৩ মার্চ দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘নিম্নে বর্ণিত ব্যক্তির (নজরুল ইসলাম বাবু) বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় কমিশন থেকে তা পরিসমাপ্ত করা হয়েছে।’
অভিযোগ থেকে অব্যাহতির চিঠি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এ অভিযোগগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত। আমাকে হেও করা ও সম্মানহানির জন্য উদ্দেশ্যমূলকভাবে দুদকে অভিযোগ করা হয়। তদন্তে সেগুলোর কোনও প্রমাণ পাওয়া যায়নি। সেজন্য দুদক আমাকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যহতি দিয়েছে। গত মাসে সেই চিঠি আমি পেয়েছি।’
সংসদ সদস্য বাবুকে দুর্নীতি অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার চিঠি প্রসঙ্গে দুদক সচিব শামসুল আরেফিন বৃহস্পতিবার (৩ মে) বিকালে সাংবাদিকদের বলেন, ‘আমার এ বিষয়ে জানা নেই’।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান