রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের জোর প্রচেষ্টা চায় কানাডা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ মে ২০১৮, ২৩:২০আপডেট : ০৪ মে ২০১৮, ১৩:২৮

নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা নারী-পুরুষ মিয়ানমারে কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রেই রোহিঙ্গা সমস্যার সমাধানে জোর প্রচেষ্টা চালানোর জন্য জাতিসংঘের সংস্থাগুলো এবং অন্যান্য বৈশ্বিক ফোরামগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে এক উন্মুক্ত আলোচনায় বব রেই  বলেন, ‘নীরব থাকলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এজন্য জাতিসংঘের সংস্থাগুলো এবং অন্যান্য ফোরামকে আরও কথা বলতে হবে।’

ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) এই অনুষ্ঠানের আয়োজন করে। ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব এবং সিপিজে’র নির্বাহী পরিচালক মঞ্জুর হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

রেই বলেন, ‘যদি আমরা মিয়ানমারের ভেতরে রাজনৈতিক সমাধানের একটি উপায় খুঁজে বের করতে পারি, আর বাংলাদেশ সরকার এবং মিয়ানমারের মধ্যে ঐকমত্য তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে তাদের দেশে পুনর্বাসন করা যাবে।’

অনুষ্ঠানের শেষে বব রেই সাংবাদিকদের বলেন, ‘যদি সমাধানের কোনও উপায় খুঁজে পাওয়া যায়, তাহলে রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকারের প্রতি সম্মান দেখিয়ে এবং মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে তাদের পুনর্বাসন করা যাবে, এমন নিশ্চয়তা পেলে এই নীতির ভিত্তিতে বৃহত্তর স্বার্থে আমরা অবশ্য সহযোগিতা দেবো।’

বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী ঢুকে পড়ায় এটা এখন দেশটির জন্য একটি বোঝা উল্লেখ করে তিনি বলেন, ‘এতে জীববৈচিত্র্যে, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক প্রভাব পড়বে।’

কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রেই আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ এককভাবে এই ভার বহন করবে, এটি গ্রহণযোগ্য নয়। এই ভার বহনে আমাদের সবার দায়িত্ব নিতে হবে।’ বিশেষ দূত বলেন, ‘কানাডা সরকার মানবিক সাহায্যের জন্য তাদের বরাদ্দ বাড়াবে।’

সূত্র: বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম