রাজধানীতে পিকআপের ধাক্কায় কিশোর নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৮, ০৯:২৮আপডেট : ০৪ মে ২০১৮, ০৯:২৮

লাশ রাজধানীর আরামবাগ এলাকায় একটি মুরগীবাহী পিকআপের ধাক্কায় শাওন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শাওন রাজধানীর ফকিরাপুল এলাকার পেপসি গলির বাসিন্দা লিটন মিয়ার ছেলে। সে পেশায় একজন পানি বিক্রেতা।

এসআই বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আরামবাগ এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় একটি মুরগীবাহী পিকআপ শাওনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার বন্ধু সিদ্দিক তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে রাত ৩টায় কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।

/এআইবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম