ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন প্রণয়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৮, ১২:৫৮আপডেট : ০৪ মে ২০১৮, ১৩:০১

সচেতন নাগরিক সমাজের মানববন্ধন ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। একইসঙ্গে ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারেরর প্রতি আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ২ বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ ধর্ষক নামধারী হায়নাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। আমরা এই ধরনের নির্যাতন ও নিপীড়নের অবসান চাই। ধর্ষণ, হত্যা ও সব ধরনের অমানবিকতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টাকে বিশেষ ট্রাইব্যুনাল করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন সংশোধন করতে হবে। বিয়ে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে ধর্ষণের কোনওরুপ বৈধতা দেওয়া যাবে না। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও অঙ্গহানির ক্ষেত্রে জেল জরিমানাসহ সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক কাজী কামাল রহিম, সদস্যসচিব আলি জামানসহ আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম