বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ চার বিএনপি নেতার জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৩:১৯আপডেট : ০৬ মে ২০১৮, ১৩:২১

আদালত

বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদসহ চারজনকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

কবির মুরাদ ছাড়াও জামিন পাওয়া অন্য তিন বিএনপি নেতা হলেন, দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইমলাম অমিত, নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাজ্জাদুর রহমান ও যশোর জেলার ইস্কান্দার আলী। 

রবিবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী।

পরে নিতাই রায় চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২০ এপ্রিল নড়াইলে কালিয়া থানাধীন একটি গ্রামে জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের গ্রামের বাড়িতে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ওই সভা চলাকালে বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা কবির মুরাদসহ ৬৯ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১) (ক) ধারায় মামলা করে। 

তিনি আরও জানান, ওই ঘটনায় গ্রেফতার হওয়া ৫৯ জনের মধ্যে চারজন বিএনপি নেতা হাইকোর্টে জামিন প্রার্থনা করেন। যার পরিপ্রেক্ষিতে আদালত তাদের ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।     

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম