সদরঘাটে মসজিদ উচ্ছেদ নিয়ে উত্তেজনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৪:২৩আপডেট : ০৬ মে ২০১৮, ১৪:৫৮

সদরঘাটে মসজিদ উচ্ছেদ নিয়ে উত্তেজনা রাজধানীর সদরঘাটে বিআইডব্লিউটিএ’র (বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) আওতাধীন জমিতে অবৈধভাবে স্থাপিত মসজিদ উচ্ছেদ করা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তাদের আওতাধীন বুড়িগঙ্গা নদীর আশেপাশে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করতে শুরু করে। এক পর্যায়ে সদরঘাট জামিয়া মসজিদ নামে স্থানীয় একটি মসজিদ উচ্ছেদ করার জন্য বুলডোজার দিয়ে মসজিদের সামনের অংশটুকু ভেঙে ফেলে। এতে স্থানীয় মুসল্লি ও ব্যবসায়ীরা বাধা দেয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন মসজিদ ভাঙার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

স্থানীয় ফুয়াদ হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘মসজিদটির দুপাশে আরও অনেক অবৈধ স্থাপনা রয়েছে। এমনকি বিআইডব্লিউটিএ’র নিজস্ব একটি অফিসও আছে। কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ অন্য অবৈধ স্থাপনাগুলা উচ্ছেদ না করে মসজিদটি উচ্ছেদের চেষ্টা করেছিল। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার বদরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান নিয়ে একটু ঝামেলার সৃষ্টি হয়েছিল। আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। উচ্ছেদ কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। 

/এনএল/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম