অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার নির্দেশনা আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৮, ০১:২২আপডেট : ০৭ মে ২০১৮, ০১:৩৬

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (ফাইল ছবি)

বাংলাদেশের অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, ‘দায়িত্ব পালনকালে অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় রেখে পেশাদার আচরণ করতে হবে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার উদ্ভব হলে আইন ও বিধি মোতাবেক ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

রবিবার (৬ মে) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন। বিষয়টি প্রত্যেক পুলিশ সদস্যকে অবহিত করার জন্য বিভিন্ন ইউনিট প্রধানদের প্রতি এই নির্দেশনা দেন তিনি। সভায় পুলিশ হেডকোয়ার্টাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও রেঞ্জ ডিআইজিরা উপস্থিত ছিলেন।

গত সপ্তাহের প্রথম দিকে গাজীপুরের চন্দ্রায় উল্টোপথে গাড়ি ছাড়া নিয়ে ট্রাফিক পুলিশের দুই সদস্য একটি বাহিনীর মধ্যম সারির একজন কর্মকর্তাকে পিটিয়ে আহত করেন। পরে খবর পেয়ে ওই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বিষয়টি নিয়ে পুলিশ ও ওই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে ট্রাফিক পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

রবিবার পুলিশ হেডকোয়ার্টাসের সভায় আইজিপি বলেন, ‘দায়িত্ব পালনকালে অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় রেখে পেশাদার আচরণ করতে হবে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার উদ্ভব হলে আইন ও বিধি মোতাবেক ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনও ধরনের ব্যত্যয় হলে দ্রুততম সময়ে অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এ বিষয়ে অফিসার ও ফোর্সকে অবহিত করার জন্য পুলিশের সব ইউনিট প্রধানদের নির্দেশ দিয়েছেন আইজিপি। এক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইতোপূর্বে প্রেরিত নির্দেশনাসমূহও যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এনএল/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি