গুলশানে কর্মস্থলের শৌচাগার থেকে নারীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৮, ০২:১৮আপডেট : ০৭ মে ২০১৮, ০২:২৫

লাশ উদ্ধার

রাজধানীর গুলশানে একটি কল সেন্টারের শৌচাগার থেকে আইরিন সুলতানা (২৭) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ মে) বেলা ১১টার দিকে গুলশান-১ এর গ্লাস টাওয়ারের ১৪ তলার বোমেরা ডিজিটাল কল সেন্টারের শৌচাগার থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

আইরিন সুলতানা বোমেরা ডিজিটাল কল সেন্টারে কর্মরত ছিলেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই অফিসের ওয়াশরুম থেকে আইরিন সুলতানার লাশ উদ্ধার করা হয়। ওই ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পারি যে, গতকাল (৫ মে) অফিসে যাওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে তিনি (আইরিন সুলতানা) অসুস্থবোধ করেন এবং এ কারণে তিনি তার অফিস থেকে ছুটিও নেন। পরিবারের সদস্য ও অফিসের সহকর্মীরা জানিয়েছেন, তিনি (আইরিন সুলতানা) দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে (শ্বাসকষ্ট) ভুগছিলেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অফিস থেকে বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে আইরিনের সন্ধান করতে থানায় আসে তার পরিবার। আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার মোবাইল ফোন ট্রেস্ট করি। পরে তার অফিসে গিয়ে তার ডেক্সে ফোনটি পেলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে অফিসের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ওয়াশরুম থেকে তার লাশ উদ্ধার করি। তবে লাশের কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘অফিস কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি যে, তিনি (আইরিন সুলতানা) গতকাল সন্ধ্যায় অসুস্থবোধ করেন। এজন্য অফিস থেকে ছুটিও নেন। পরে তিনি আর বাসায় ফেরেননি।’

 

/এসজেএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম