শাহজালালে ‌৩০ লাখ টাকার সোনার বার জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৮, ০০:৫৬আপডেট : ০৮ মে ২০১৮, ০১:১০

শাহজালালে ‌৩০ লাখ টাকার সোনার বার জব্দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০০ গ্রাম স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সোমবার রাত ৯টায় সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এগুলো আটক করা হয়। আটককৃত বারগুলোর দাম প্রায় ‌৩০ লাখ টাকা। এছাড়া একইসঙ্গে তার কাছ থেকে আরও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বাংলা ট্রিবিউন’কে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ওই যাত্রী কোনও প্রকার ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বের হচ্ছিল। এ সময় সে বিশেষ কায়দায় তার শরীর, মানিব্যাগ ও প্যান্টের পকেটের মধ্যে এসব স্বর্ণালঙ্কার লুকিয়ে রাখে। তবে শুল্ক গোয়েন্দা দল সেগুলো উদ্ধারে সমর্থ হয়।

গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল আগেই জানতে পারে আরএক্স-৭৮৫ যোগে স্বর্ণ চোরাচালান হবে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার দেহ এবং মালামাল তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/আরজে/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম