পল্টন আ.লীগ নেতার অফিসে সশস্ত্র হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৮, ২৩:১৫আপডেট : ০৮ মে ২০১৮, ২৩:২৫

সশস্ত্র হামলার জন্য আসা মোটরসাইকেল বহর (ছবি- সিসিটিভি থেকে সংগৃহীত)

রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুলের অফিসে ঢুকে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন তার ছোট ভাই জামান হায়দার। এসময় তারা অস্ত্র উঁচিয়ে টাকা চেয়ে তার ভাইকে হুমকি দিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ মে) বিকাল ৫টার দিকে শান্তি নগর ইস্টার্ন প্লাস শপিং মলের পাশের গলির ১৬০ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়িটির নিচেই এনামুল হক আবুল ও তার ভাই মুক্তিযোদ্ধা জামান হায়দার বাবুলে অফিস।

জামান হায়দার বাবুল সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে ওই ভবনের অফিস রুমে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন তিনি। এসময় ২৫-৩০ জন ব্যক্তি মোটরসাইকেলে করে ফরিদা ক্লিনিকের গলি দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করেই অফিস রুম ভাঙা শুরু করে এবং রিভলবার বের করে গুলি করতে উদ্যত হয়, এসময় অফিসের মেঝেতে ৪-৫ রাউন্ড ফাঁকাগুলি করে। তারা বলতে থাকে- টাকা রেডি কর, টাকা রেডি কর।

তিনি বলেন, ‘আমি যখনই মোবাইল বের করে আমার ভাইকে কল করতে যাই, তখনই তারা আমার দিকে পিস্তল তাক করে। তিন চার মিনিট তাণ্ডব চালিয়ে পরে তারা অফিস থেকে বের হয়ে যায়।’

জামান হায়দারের ধারণা, দুর্বৃত্তরা তার ভাই এনামুল হক আবুলকে হত্যা করতে এবং ১৭ তলা ভবনের কাজের জন্য চাঁদা নিতে এসেছিল।

তিনি বলেন, ‘এই ঘটনার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে। এটা পুলিশকে জানিয়েছি। এরা কারা, এটা প্রশাসন যেন দ্রুত বের করে।’

এ ব্যাপারে ঢাকা মহানর পুলিশের (ডিএমপি) পল্টন জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ গুলির কোনও আলামত পায়নি। তবে ৬-৭টি মোটরসাইকেল গিয়েছিল সেখানে।

 

/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম