খাদ্যপণ্যের প্যাকেটে উপকরণ লেখা বাধ্যতামূলক হচ্ছে

সাদ্দিফ অভি
০৯ মে ২০১৮, ০৩:৪৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৫

প্যাকেটজাত খাদ্যপণ্য প্যাকেটজাত খাদ্যপণ্যের গায়ে উৎপাদনে ব্যবহৃত উপাদানের নাম লেবেল আকারে ছাপানো বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এ জন্য প্রস্তুতকারকদের তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্যাকেটজাত নানা ধরনের খাবার, যেমন- চানাচুর, বিস্কুট, কনডেন্সড মিল্ক উৎপাদনকারীরা পণ্যের গায়ে ব্যবহৃত সব উপাদানের কথা উল্লেখ করেন না। তাই লেবেলিং বিধিমালা কঠোরভাবে আরোপের লক্ষ্যে সোমবার (৭ মে) প্যাকেটজাত খাবার প্রস্ততকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে লেবেলিং বাধ্যতামূলক করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
বৈঠকসূত্রে জানা যায়, লেবেলিং বাস্তবায়নে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের পর লেবেলবিহীন পণ্যের খোঁজে অভিযান চালানো হবে।
মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধিমালা-২০১৭-এর ধারা ৪ অনুযায়ী খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় সব তথ্য বাংলায় লিখতে হবে। প্রয়োজনে বাংলার পাশাপাশি বিদেশি ভাষাও ব্যবহার করা যাবে। এরকম আরও বেশ কিছু শর্ত রয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও যুগ্ম সচিব মাহাবুব কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ বৈঠকে বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন। তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে প্যাকেট পরিবর্তন করার জন্য। ৩১ জুলাইয়ের পর এসবের বিরুদ্ধে অভিযানে নামা হবে।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম