ঝাড়ু হাতে বায়তুল মোকাররম মসজিদ পরিষ্কারে মেয়র খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ১৭:৪৫আপডেট : ০৯ মে ২০১৮, ১৭:৫৫

ঝাড়ু হাতে মেয়র খোকন

ঝাড়ু হাতে নিয়ে বায়তুল মোকাররম মসজিদ পরিষ্কার কাজে অংশ নিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার (৯ মে) বেলা ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে পরিষ্কার কাজে অংশ নেন তিনি।

আসন্ন রমজান মাস উপলক্ষে বুধবার বায়তুল মোকাররম মসজিদ ও এর আশেপাশের এলাকা পরিচ্ছন্ন করতে অভিযান চালায় ডিএসসিসি। এ অভিযান উদ্বোধনকালে ঝাড়ু হাতে বায়তুল মোকাররম মসজিদ পরিষ্কার কাজে অংশ নেন সাঈদ খোকন। এ পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করেছে ইসলামিক ফাউন্ডেশন।

পরিচ্ছন্নতা অভিযানের ব্যাপারে মেয়র খোকন বলেন, ‘পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা যেন পরিচ্ছন্ন পরিবেশে ইবাদত করতে পারেন, সে জন্য জনসমাগম স্থল ও মসজিদগুলো পরিচ্ছন্ন করার লক্ষ্যে ডিএসসিসি একটি কর্মসূচি হাতে নিয়েছে। আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিচ্ছন্নতাকরণ কাজের মাধ্যমে ওই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।’

এসময় তিনি স্বেচ্ছাসেবী, এলাকাবাসী, কাউন্সিলরসহ সবাইকে নিজ নিজ এলাকার মসজিদ পরিচ্ছন্নকরণে এগিয়ে আসা এবং করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

সাঈদ খোকন বলেন, ‘ঈদের কেনাকাটার জন্য প্রত্যন্ত অঞ্চলসহ সারাদেশ থেকে ব্যবসায়ীসহ বিভিন্ন ধরনের মানুষ রাজধানীতে আসেন। ওই সময় রাজধানীতে ব্যাপক যানজট থাকে। রমজান মাসে রোজাদাররা যেন বাড়িতে ফিরে প্রিয়জনদের সঙ্গে একত্রে ইফতার করতে পারেন, সেজন্য নগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম গ্রহণ এবং ফুটপাথগুলো পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট চালু রাখা হবে।’

পরে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। ইতোমধ্যে পরিচ্ছন্নতায় মানুষের অংশগ্রহণে রেকর্ড সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখানে মুসল্লিরা যাতে চলাফেরায় স্বাচ্ছন্দ্য অনুভব করেন, সেজন্য মসজিদ প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা বেশি জরুরি। মসজিদ কর্তৃপক্ষ নিশ্চয়ই সে বিষয়টি করে আসছে। এ কাজকে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে যাতে করা যায়, তাদের সঙ্গে নিয়ে সে বিষয়টি নিশ্চিত করতে চাই আমঅরা।’

এসময় ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) শামীম মো. আফজাল, করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, ফরিদউদ্দিন আহমেদ রতন, হুমায়ুন কবীর, ডিএসসিসির সচিব খান মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এসএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম